Friday, December 2, 2022


 ফরেস্টার নিয়োগের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর



ফরেস্টার পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বন অধিদপ্তর। ২১ নভেম্বর অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ ২০২০ ও ৩ আগস্ট ২০২০ তারিখে ফরেস্টার পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ফরেস্টার পদের লিখিত পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর ২০২২ বেলা ১২টায়।  


রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (আগারগাঁও) এই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষা হবে বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯-এর 'তফসিল-২' অনুযায়ী।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে প্রার্থীদের বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে। কোনো প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকলে লিখিত পরীক্ষার ২ দিন আগে লিখিত আবেদন করে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।  


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই পরীক্ষায় কোনো যোগাযোগ যন্ত্র ও ক্যালকুলেটর আনা যাবে না। কলম, পেন্সিল ও স্কেল নিয়ে আসতে হবে।


এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে ফরেস্টার পদে ৩২ জন নিয়োগ দেওয়া হবে। 


ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নারী ও পুরুষ নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ 



প্রার্থীর যোগ্যতা 

১। বয়স: বয়সসীমা ১৮ হতে ২০ বছর। বয়সসীমা নির্ধারণের তারিখ- যে সকল প্রার্থীর বয়স ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে ২৫ | মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

২। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান);

৩। জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক;

৪। বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়);


৫। শারীরিক মাপ

উচ্চতা: পুরুষ প্রার্থী সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি । নারী প্রার্থী সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।

বুকের মাপ: পুরুষ প্রার্থী সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি ।

ওজন: বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি: ৬/৬


অনলাইনে আবেদনের নিয়মাবলি:

ক. http://police.teletalk.com.bd-এ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;

খ. আবেদনের সময় ০২ ডিসেম্বর ২০২২ সকাল ১০.০০ ঘটিকা হতে ২৮ ডিসেম্বর ২০২২ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;

গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল হতে ৪০/- (চল্লিশ টাকা) সার্ভিস চার্জ বাবদ (অফেরতযোগ্য) জমা করতে হবে;

ঘ. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;

ঙ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

চ. প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে;

আবেদনের লিংক : http://police.teletalk.com.bd 

নিয়োগ সংক্রান্ত আরো  বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন

  https://www.police.gov.bd/en/recruitment_information



Thursday, December 1, 2022


সার্জেন্ট পদে নারী ও পুরুষ নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ



সার্জেন্ট পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই (অবিবাহিত) আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে (http://police.teletalk.com.bd) ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে ২২ ডিসেম্বর ২০২২ রাত ১১.৫৯টার মধ্যে।  


আবেদনের যোগ্যতা ও শর্ত : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এছাড়া মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীরা বিয়ে করতে পারবেন না।  

বয়সসীমা : ২২ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ ২০২০ তারিখের হিসেবে যাদের বয়স ২৭ বছর অতিক্রান্ত হয়নি, তারাও আবেদনের জন্য বিবেচিত হবেন।  

শারীরিক যোগ্যতা : উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৫৬ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপ অনুসারে হতে হবে। দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১০ম গ্রেডের নীতিমালা মতে ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা ও রেশন সামগ্রী প্রদান করা হবে। এছাড়া, প্রচলিত নিয়ম অনুযায়ী পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ারও সুযোগ পাবেন নিয়োগপ্রাপ্তরা।


আবেদনের লিংক : http://police.teletalk.com.bd 

আবেদন ফি : ৫৫০ টাকা (জমা দিতে হবে টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে)।  

নিয়োগ বিজ্ঞপ্তি- https://www.police.gov.bd/en/recruitment_information

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে https://www.police.gov.bd/en/recruitment_information

কারা অধিদপ্তর মহিলা ও পুরুষ কারারক্ষী পদে নিয়োগ দেবে ৩৮৩ জন



২ ধরনের পদে মোট ৩৮৩ জন নিয়োগ দেবে বাংলাদেশ কারা অধিদপ্তর। এর মধ্যে কারারক্ষী পদ ৩৫৪টি আর মহিলা কারারক্ষী পদ ২৯টি। আবেদন করতে হবে অনলাইনে (http://prison.teletalk.com.bd)


আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২২।  


কোন পদে কত জন :


১।কারারক্ষী - ৩৫৪টি


২। মহিলা কারারক্ষী - ২৯টি


আবেদনের যোগ্যতা  : কারারক্ষী ও মহিলা কারারক্ষী উভয় পদেই একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের সনদ থাকতে হবে।

  

উচ্চতা : পুরুষ ১.৬৭ মিটার, মহিলা ১.৫৭ মিটার।


বুকের মাপ : পুরুষ ৮১.২৮ সেন্টিমিটার, মহিলা ৭৬.৮১ মিটার।


ওজন : পুরুষ ৫২ কেজি, মহিলা ৪৫ কেজি।


বৈবাহিক অবস্থা : অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।


প্রার্থীর বয়স : ১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২১ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।


নিয়োগ বিজ্ঞপ্তি : http://prison.teletalk.com.bd/doc/PRISON.pdf


বিস্তারিত এই লিংকে http://prison.teletalk.com.bd/doc/PRISON.pdf


Wednesday, November 30, 2022

 বিজিবিতে অসামরিক পদে বড় নিয়োগ, নেবে ৩০৩ জন



বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিক অসামরিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে অসামরিক ৩৬ ক্যাটাগরির পদে ৩০৩ কর্মী নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া পদ্ধতি অনুযায়ী টেলিটক প্রি–পেইড মুঠোফোন থেকে খুদে বার্তার মাধ্যমে নিবন্ধন করতে হবে।


১. পদের নাম: ইমাম/আরটি (পুরুষ)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: ফাজিল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২. পদের নাম: অফিস সহকারী (পুরুষ)

পদসংখ্যা: ১৯

যোগ্যতা: অন্যূন জিপিএ ২.৫০ নিয়ে এইচএসসি বা সমমান পাস। অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। কম্পিউটারে টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৩. পদের নাম: মিডওয়াইফ (নারী)

পদসংখ্যা: ৪

যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৪. পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)

পদসংখ্যা: ৯

যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।



৫. পদের নাম: গ্রিজার (পুরুষ)

পদসংখ্যা: ৬

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৬. পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড–৩ (পুরুষ)

পদসংখ্যা: ৯

যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার বা ইলেকট্রনিকস বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিসহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৭. পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪ (পুরুষ)

পদসংখ্যা: ২৭

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ২.৫০ নিয়ে এইচএসসি বা সমমান পাস এবং জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বা ইলেকট্রনিকস বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৮. পদের নাম: সহকারী কিউরেটর (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: অন্যূন জিপিএ ২.৫০ নিয়ে এইচএসসি বা সমমান পাস এবং জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৯. পদের নাম: ড্রাফটসম্যান (পুরুষ)

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১০. পদের নাম: বয়লার অপারেটর (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১১. পদের নাম: এসি মেকানিক (পুরুষ)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসি রক্ষণাবেক্ষণ বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১২. পদের নাম: সহকারী ইএম টেকনিশিয়ান (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। ইলেকট্রনিকস বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সরকার স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ভকেশনাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস কোর্স সনদ ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১৩. পদের নাম: সহকারী আইএম টেকনিশিয়ান (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। ইলেকট্রনিকস ও অপটিক্যাল ইলেকট্রিসিটি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ভকেশনাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস কোর্স সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১৪. পদের নাম: সহকারী ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। কোনো যানবাহন ওয়ার্কশপে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্সসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান (পুরুষ)

পদসংখ্যা: ৬৪

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১৬. পদের নাম: কম্পাউন্ডার কাম ড্রেসার (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পেশাগত সনদপত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১৭. পদের নাম: ক্যাটালগার (পুরুষ)

পদসংখ্যা: ২

যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১৮. পদের নাম: ইলেকট্রোমেডিকেল টেকনিশিয়ান (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


১৯. পদের নাম: যানবাহনচালক (হালকা লাইসেন্সধারী) (পুরুষ)

পদসংখ্যা: ৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২০. পদের নাম: যানবাহনচালক (ল্যান্সনায়েক সমমান) (পুরুষ)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২১. পদের নাম: যানবাহনচালক (সিপাহী সমমান) (পুরুষ)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২২. পদের নাম: জলযান মেকানিক/ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)

পদসংখ্যা: ২

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২৩. পদের নাম: সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২৪. পদের নাম: ইউএসএম (পুরুষ)

পদসংখ্যা: ৫

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। কর্মঠ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২৫. পদের নাম: ওয়েল্ডার (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেশাগত কাজের সনদপত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২৬. পদের নাম: টেইলর (পুরুষ)

পদসংখ্যা: ২

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২৭. পদের নাম: পেইন্টার (পুরুষ)

পদসংখ্যা: ২

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেশাগত কাজের সনদপত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২৮. পদের নাম: কার্পেন্টার (পুরুষ)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


২৯. পদের নাম: প্লাম্বার (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৩০. পদের নাম: ফিটার গ্যাস (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৩১. পদের নাম: বুট মেকার (পুরুষ)

পদসংখ্যা: ৫

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৩২. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ)

পদসংখ্যা: ৬

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৩৩. পদের নাম: ওয়ার্ড বয় (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৩৪. পদের নাম: বাবুর্চি (পুরুষ)

পদসংখ্যা: ৬৩

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৩৫. পদের নাম: মালি (পুরুষ)

পদসংখ্যা: ১০

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


৩৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)

পদসংখ্যা: ১৬

যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।


শারীরিক যোগ্যতা


উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার।

বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ইঞ্চি ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ৩০ থেকে ৩২ ইঞ্চি। উভয় ক্ষেত্রে সম্প্রসারণ কমপক্ষে দুই ইঞ্চি।

ওজন: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি। নারী প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি। তবে বয়স ও উচ্চতার ওপর ভিত্তি করে ওজন কম/বেশি হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।


বয়স

সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ২০২৩ সালের ৩১ মার্চ ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।


বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত


নিবন্ধনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের যেকোনো টেলিটক নম্বর থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ট্রেড কোড, এসএসসি ও এইচএসসির বোর্ড কোড, জেলা কোড, উপজেলার নাম, বীর মুক্তিযোদ্ধা কোড ব্যবহার করে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এসএমএস পাঠানোর নিয়ম বিজিবির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে। এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যেকোন মুঠোফোন থেকে ০১৭৬৯–৬০০৮৯৮ নম্বরে অথবা টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বরে কল করা যাবে।


ভর্তির স্থান ও তারিখ: নিবন্ধিত প্রার্থীদের ভর্তির স্থান ও তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।


আবেদন ফি

প্রার্থীদের পিন নম্বর প্রাপ্তির পর আবেদন ফি বাবদ ইমাম, অফিস সহকারী, কার্পেন্টার, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩, সহকারী কিউরেটর, ড্রাফটসম্যান, কম্পাউন্ডার কাম ড্রেসার, যানবাহনচালক (হালকা লাইসেন্সধারী), যানবাহনচালক (ল্যান্সনায়েক সমমান), জলযান মেকানিক/ডব্লিউসি টেকনিশিয়ান পদের  জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১০ টাকাসহ মোট ২১০ টাকা এবং মিডওয়াইফ, সহকারী ওবিএম ড্রাইভার, গ্রিজার, ওয়েল্ডার, টেইলর, পেইন্টার, প্লাম্বার, ফিটার গ্যাস, বুটমেকার, অফিস সহায়ক, ওয়ার্ড বয়, বাবুর্চি, মালি, পরিচ্ছন্নতাকর্মী, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪, বয়লার অপারেটর, এসি মেকানিক, সহকারী ইএম টেকনিশিয়ান, সহকারী আইএম টেকনিশিয়ান, সহকারী ভিএম, ইলেট্রিশিয়ান, ক্যাটালগার, ইলেক্ট্রো মেডিকেল টেকনিশিয়ান, যানবাহনচালক (সিপাহী সমমান), সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান ও ইউএসএম পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১০ টাকাসহ মোট ১১০ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।


মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ

নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল, লিখিত, ব্যবহারিক, মৌখিক এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ভেতর থেকে মেধাতালিকা মোতাবেক বরাদ্দকৃত কোটা অনুযায়ী শুধু নির্বাচিত প্রার্থীদের এইচবিএস এজি, ডোপ টেস্ট, ফাস্টিং সুগার, এইচবিএ১সি, এন্টি এইচসিভি ও সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষার জন্য বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকায় পাঠানো হবে। রক্ত পরীক্ষায় স্বাভাবিক ফলাফল প্রাপ্ত প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।


ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে


১। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

২। সংশ্লিষ্ট বিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক অষ্টম শ্রেণি/এসএসসি/সমমান পাসের মূল প্রশংসাপত্রসহ সত্যায়িত ছায়াকপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে।

৩। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতি সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি (চেয়ারম্যান/পৌরসভার ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত)।

৪। সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

৫। ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের নিকট থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

৬। প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

৭। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (এক কপি ছবি ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ছাড়া)।

৮। বিবাহিত/অবিবাহিত–সম্পর্কিত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি। বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে কাবিননামার মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি ও স্বামী-স্ত্রীর রঙিন থ্রিআর সাইজের দুই কপি যুগল ছবি যা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত হতে হবে।

৯। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

১০। বিজিবির ওয়েবসাইটের ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড করে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।

Click here to Download Form 


নিবন্ধনের শেষ সময়: ৭ ডিসেম্বর ২০২২।



Friday, May 14, 2021

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিভিন্ন অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি

 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিভিন্ন অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে বুধবার (১২ মে) থেকে আগামী ৭ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা অনুসারে এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন।

  • পদ: সহকারী স্থপতি
পদসংখ্যা: ১৮টি
চাকরির গ্রেড-৯।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। কাজের স্থান স্থাপত্য অধিদপ্তর।

  • পদ: সহকারী চিত্র প্রযোজক
পদসংখ্যা: ১টি
চাকরির গ্রেড -৯
বেতন: স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। কাজের স্থান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।

  • পদ: সিনিয়র মেকানিক
পদসংখ্যা: ১টি
চাকরির গ্রেড-১০
বেতন: স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। কাজের স্থান ডাক অধিদপ্তর।

  • পদ: গ্রাফিক ডিজাইনার
পদসংখ্যা: ১টি
চাকরির গ্রেড-১০
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। কাজের স্থান ডাক অধিদপ্তর।
  • পদ: উপসহকারী স্থপতি
পদসংখ্যা: ২টি
চাকরির গ্রেড-১০
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। কাজের স্থান স্থাপত্য অধিদপ্তর।

  • পদের নাম: সিনিয়র প্রোগ্রামার।
পদ সংখ্যা: একটি।
চাকরির গ্রেড ৫।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: মন্ত্রিপরিষদ বিভাগ।

  • পদের নাম: প্রোগ্রামার।
পদ সংখ্যা: একটি।
চাকরির গ্রেড ৬।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: মন্ত্রিপরিষদ বিভাগ।

  • পদের নাম: রক্ষণাবেক্ষণ প্রকৌশলী।
পদের সংখ্যা: একটি।
চাকরির গ্রেড: ৬
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: মন্ত্রিপরিষদ বিভাগ।

  • পদের নাম: ইনস্ট্রাক্টর (নেভাল আর্কিটেক্ট)
পদের সংখ্যা: একটি।
চাকরির গ্রেড: ৬।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩৭ বছর।
কর্মস্থল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মেরিন ফিশারিজ একাডেমি।

  • পদের নাম: প্রোগ্রামার।
পদ সংখ্যা: একটি।
চাকরির গ্রেড: ৬।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।


আবেদন পদ্ধতি: প্রার্থীকে অনলাইনে বিপিএসসি ফরম 5A পূরণ করতে হবে। http://bpsc.teletalk.com.bd ও www.bpsc.gov.bd তে বিস্তারিত পাওয়া যাবে।
*আবেদন ফরম পূরণ করতে পিএসসির বিজ্ঞপ্তিগুলো দেখতে এখানে ক্লিক করুন

Tuesday, May 11, 2021

বিআইডব্লিউটিএতে ১১ ক্যাটাগরির ৫৯ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, গ্রেড ৯-২০

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩১ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম: 

সহকারী পরিচালক (মানবসম্পদ), সহকারী পরিচালক (ওঅ্যান্ডএম), সহকারী পরিচালক (যানবাহন), সহকারী পরিচালক (সমন্বয়), সহকারী পরিচালক (প্রশাসন), প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক (শ্রম ও কল্যাণ), নৌ–কর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক (নৌ ও ক্রয়), সহকারী পরিচালক (বন্দর), সহকারী পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক), সহকারী পরিচালক (বৈদেশিক পরিবহন), সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, ল্যান্ড একুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা।

পদের সংখ্যা ৩টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

২. নদী জরিপকারী/সহকারী পরিচালক (জরিপ)

*পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

*শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে স্নাতক পর্যায়ে অঙ্কসহ হাইড্রোগ্রাফি/ওসানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ/রসায়ন/গণিত/ভূগোল/ভূপ্রকৃতি বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশকাল দুই বছর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তিতে চাকরিতে আত্মীকরণ করা হবে।

৩. এসএসবি অপারেটর/ওয়্যারলেস অপারেটর

পদের সংখ্যা ৯টি। চাকরির গ্রেড ১২। বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসিসহ ট্রেড সার্টিফিকেট পাস হতে হবে। সশস্ত্র বাহিনী থেকে সমমানের সনদসহ দ্বিতীয় গ্রেডের ওয়্যারলেস অপারেটিং সার্টিফিকেটধারীরাও আবেদন করতে পারবেন।

৪. ট্রাফিক সুপারভাইজার

পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এইচএসসি পাসসহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে।

৫. নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ

পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এইচএসসি (বাণিজ্য) পাসসহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে।

৬. গ্রিজার

পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১৭। বেতন স্কেল ৯,৩০০-২১,৮০০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে।

৭. দপ্তরি

*পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসি পাস হতে হবে।

৮. মার্কম্যান

*পদের সংখ্যা ৫টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৯. তোপাষ

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞ হতে হবে।

১০. ভান্ডারি

পদের সংখ্যা ২২টি। চাকরির গ্রেড ১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। রান্নায় অভিজ্ঞ হতে হবে।

১১. অফিস সহায়ক

পদের সংখ্যা ১১টি। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

আবেদনের বয়স

এ বছরের ১ মে তারিখে প্রার্থীর বয়স গণনা করা হবে। ৩ থেকে ১১ নম্বর পদের প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীকে এ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের নিয়ম ও অন্য শর্তাবলি www.jobsbiwta.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ ও ২ নম্বর পদের জন্য ৩২০ টাকা এবং ৩ থেকে ১১ নম্বর পদের জন্য ২১৫ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম ‘রকেট’–এর মাধ্যমে জমা দিতে হবে ।

চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে

Friday, October 25, 2019

Army Head Quarter Civill Job circular 2019

Army Head Quarter Civill Job circular 2019


Army  Job circular 2019 has been published in the official website. The application will be taken till 5th January 2019. The circular has given below. Like our facebook page to get regular updates.

To apply for the job circular applicants need to go directly at their official website www.army.mil.bd . The conditions and requirements have given with the circular.

Conditions to Apply for Applicants

  • Educational Qualification: BA/BSC/BCOM/SSC/JSC Pass.
  • Applications Starts: Start .
  • Applications Deadline: Application will be continued on the 31 Oct 2019.
  • Total Post: See circular.
  • Age: Minimum 18 to 30 years old from 01 November 2019.
  • Application Fee: Tk 500.

More information about the circular see original circular-

See Circular Click Here

To get regular such government job circular stay with our page and share our post to your timeline. You can also comment on our facebook page at or massage to our facebook page directly to connect us. To get more information about Army Education Corps-AEC Junior Commission Officer job circular 2018 connect with us on our facebook page or comment bellow for further information.

Sunday, December 23, 2018

জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে নিয়োগ

Army Education Corps-AEC Junior Commission Officer Job circular 2018

Army Education Corps-AEC Junior Commission Officer Job circular 2018 has been published in the official website. The application will be taken till 5th January 2019. The circular has given below. Like our facebook page to get regular updates.

To apply for the job circular applicants need to go directly at their official website www.army.mil.bd . The conditions and requirements have given with the circular.

Conditions to Apply for Applicants

  • Educational Qualification: BA/BSC/BCOM Pass.
  • Applications Starts: Start on 10 December 2018.
  • Applications Deadline: Application will be continued on the 5th January 2019.
  • Total Post: See circular.
  • Age: Minimum 20 to 28 years old from 22 April 2019.
  • Application Fee: Tk 500.
  • Online Application: Click Here

More information about the circular see original circular-



To get regular such government job circular stay with our page and share our post to your timeline. You can also comment on our facebook page at or massage to our facebook page directly to connect us. To get more information about Army Education Corps-AEC Junior Commission Officer job circular 2018 connect with us on our facebook page or comment bellow for further information.

Friday, October 5, 2018

Directorate of Seaman & Emigration Welfare Job Circular 2018 (নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি)



Directorate of Seaman & Emigration Welfare Job Circular 2018 (নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি)


Directorate of Seaman & Emigration Welfare Job Circular 2018 has been published 2nd October 2018 at the news paper of Jugantor. They have announced many categories and post in the circular. The application will be taken till 30 October 2018. The circular has given below. Like our facebook page to get regular updates. 

To apply for the job circular applicants need to send the application by post office within the deadline. Otherwise it will be not applicable. The conditions and requirements have given with the circular. To get a gov job news stay connected with our website.

Conditions to Apply for Applicants

  • Educational Qualification: At least Honors passed applicants can apply for all post. 
  • Applications Starts:  Already Start on October 2018. 
  • Applications Deadline: Application will be continued on the 30 October 2018. 
  • Total Post: See The original circular. 
  • Age: Minimum 18 to 32 years old. 
  • Salary: See the circular. 
  • Application Fee: Based on post. 
  • Job type: Gov job 
  • Application from download: DOWNLOAD

For More Detail See The Original Circular(আরও বিস্তারিত জানতে নিচের বিজ্ঞাপনটি দেখুন)




To get regular such government job circular stay with our page and share our post to your timeline. You can also comment on our facebook page at or massage to our facebook page directly to connect us. To get more information about the Directorate of Seaman & Emigration Welfare Job Circular 2018 connect with us on our facebook page or comment bellow for further information.

Land Reforms Board Job Circular 2018 (ভুমি সংস্কার বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি)



Land Reforms Board Job Circular 2018 (ভুমি সংস্কার বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি)

Land Reforms Board Job Circular 2018 has been published 30th Sep 2018 at the news paper. They have announced many categories and post in the circular. The application will be taken till 14th October 2018. The circular has given below. Like our facebook page to get regular updates.

To apply for the job circular applicants need to send the application by post office within the deadline. Otherwise it will be not applicable. The conditions and requirements have given with the circular. To get a gov job news stay connected with our website.

Conditions to Apply for Applicants

  •  Educational Qualification: At least JSC Passed applicants can apply for the post and Maximum Honors passed applicants can apply for all post. 
  • Applications Starts: Start on 30th  September 2018. 
  • Applications Deadline: Application will be continued on the 14th  October 2018. 
  • Total Post: See The original circular. 
  • Age: Minimum 18 to 32 years old. 
  • Salary: 8,250-24680 scale. 
  • Application Fee: Based on post. 
  • Job type: Gov job 
  • Application from download: DOWNLOAD 

For More Detail See Original Circular(আরও বিস্তারিত জানতে নিচের বিজ্ঞাপনটি দেখুন)



To get regular such government job circular stay with our page and share our post to your timeline. You can also comment on our facebook page at or massage to our facebook page directly to connect us. To get more information about the Land Reforms Board  Job Circular 2018 connect with us on our facebook page or comment bellow for further information.
Powered by Blogger.